1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

পলাশ উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৬৯ জন দেখেছেন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পলাশ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কুমুদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকারিয়া ভূইয়া, শিক্ষক নেতা আলতাফ হোসেন রানা, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আজাদুর রহমান ও মোঃ শাহারুখ ইশতিয়াক সাকিব প্রমুখ। সম্মেলন শেষে উপজেলার দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিনকে সভাপতি, সান্তানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক ও পূর্ব ঘোড়াশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পলাশ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.