1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪২৯ জন দেখেছেন

 

সুমন পাল, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ২৩ জানুয়ারী শুক্রবার দুপুরে।
নরসিংদী সদর-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আশরাফ ভূইয়া উপস্থিত থেকে মাধবদী পুরাতন বাসষ্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করে বাজারের বিভিন্ন গলিপথে লিফলেট বিতরণ করে মাধবদী বাজার বড় মসজিদের সম্মুখে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণসংযোগটি শেষ হয়। এসময় আশরাফ ভূইয়া তার বক্তব্যে বলেন, আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই নিরাপদ নয়, সন্ত্রাসীদের হাতে র‍্যাব সদস্য নিহত হয়েছে। এছাড়াও তিনি নির্বাচন কমিশনের কাছে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং জনগণের প্রদত্ত ভোটের সঠিক গণনার দাবী জানান।
এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আমীর মাওলানা আবুল কাসেম, মাধবদী পৌরসভা শাখার আমীর ইউনুস ভূইয়া, সেক্রেটারী আব্দুল আউয়াল, নরসিংদী সদর-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হুমায়ুন কবির, ইসলামি যুব আন্দোলন মাধবদী পৌরসভা শাখার সভাপতি মোঃ আরিফ হোসেন, ইয়াকুব আলী সুজন প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.