1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

  • আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৪২ জন দেখেছেন

 

সুমন পাল, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ-২ আসনের মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি বেলা ১১ টায়, ১২টায়, ২টায় ও ৩টায় মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী – ২ (পলাশ) আসনের এমপি প্রার্থী ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (ভিপি মনির) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। এসময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ আলম, যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাবেক ছাত্রদল নেতা আলতাফ হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহমুদ প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.