1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অঙ্গীকার এ প্রতিপাদ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কার্যালয়ে ৫ জানুয়ারি সোমবার সকালে ৫০ তম ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট এস.এম. আক্তারুজ্জামান। র‍্যালীটি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট এস.এম. আক্তারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ তানজিন আহমেদ, পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোজাফফর আলী, বেলাব উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবি আক্তার, রায়পুরা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, শিবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা সহ ভিডিপি সদস্য বৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.