1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদীর আলগী ইসলামাবাদ এলাকায় ২৪ ডিসেম্বর গভীর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, আলগী ইসলামাবাদ মেসার্স জুয়েল টেক্সটাইল এন্ড সাইজিং মিলে রাত আনুমানিক ৩টার সময় হঠাৎ করেই আগুন দেখতে পায় কর্তব্যরত শ্রমিকরা। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং সেই সাথে মাধবদী ফায়ার ষ্টেশনে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে। মাধবদী থানা পুলিশ, মাধবদী ফায়ার ষ্টেশনের ২টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সুতা, ভীব, ইলেকট্রনিক্স প্যানেল, মেশিনারিজ পুড়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে স্থানীয়রা জানান। এবিষয়ে মাধবদী বাজার ফায়ার ষ্টেশন অফিসার মোঃ রায়হান জানান, আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছে ২টি ইউনিটের মাধ্যমে প্রায় চল্লিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলা যাবে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মেসার্স জুয়েল টেক্সটাইল এন্ড সাইজিং মিলের মালিক জহিরুল ইসলাম জুয়েল জানান, তিল তিল করে পরিশ্রমে গড়ে তোলা আমার এ প্রতিষ্ঠান আমার চোখের সামনে পুড়তে দেখেছি, আগুন যেন চোখের পলকে দ্রুত ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় যতক্ষণে আগুন নেভানো হয়েছে, ততক্ষণে মিলের ভেতরে থাকা সুতা, মেশিন, ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ১২৬৭। তারিখ: ২৪/১২/২০২৫।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.