1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমান কোটি টাকা

  • আপডেট সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭৫৯ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুচর মধ্যপাড়া গ্রামে অবস্থিত মেসার্স আফরিনা ট্রেডার্স এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ১৮ এপ্রিল শুক্রবার গভীর রাতে আনুমানিক ২টার দিকে আগুন দেখতে পায় মিলের আশপাশের লোকজন। মিল মালিকের পরিবারকে সংবাদ দিলে তারা এসে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিলের শেড, ৪টি মেশিন, প্রায় ৯শত বস্তা সুতা ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। মালিক পক্ষের দাবী এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব। মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মোঃ রায়হান (পিএফএমএস) জানায়, আমরা রাত ৩টা ৫মিনিটে সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে বলা যাবে কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.