1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টে নগদ ৬০ হাজার টাকা আদায়।। 

  • আপডেট সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১২ জন দেখেছেন

 

মোস্তাফিজুর রহমান –

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারার চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নরসিংদী জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস , তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মরত একদল চৌকস কর্মকর্তা-কর্মচারী টীম ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে অদ্য ১২/০২/২০২৫ খ্রি. তারিখে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রহমান, উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক বিক্রয় বিভাগ, নরসিংদী।

মোঃ মোখলেছুর রহমান ভূঁইয়া, ব্যবস্থাপক, ইমারজেন্সী শাখা, নরসিংদী।

প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, জোনাল বিক্রয় অফিস, নরসিংদী।

প্রকৌশলী ইকবাল আহমদ, ব্যবস্থাপক, আর.এম.এস ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ও সিলিং শাখা, নরসিংদী।প্রকৌশলী এস এম ফজলুল হক, ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব), ঘোড়াশাল বিক্রয় অফিস, নরসিংদী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।

উক্ত অভিযানে ০৬(ছয়)টি অবৈধ আবাসিক গ্রাহক ও অস্পরা  বেকারিতে আবাসিক থেকে অবৈধভাবে শিল্প কারখানায়(বেকারি) গ্যাস ব্যবহারের অপরাধে হাউজ লাইন অপসারণ সহ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বেকারির কর্তৃপক্ষকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নরসিংদী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজীব দাস পুরকায়স্থ তৎক্ষণাৎ ৫০০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

 

এছাড়াও অপর একজন আবাসিক গ্রাহককে আবাসিক থেকে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহারের কারণে গ্রাহকের গ্যাস সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। অননুমোদিতভাবে গ্যাস ব্যবহারের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রাহককে তৎক্ষণাৎ ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

উক্ত অবৈধ অভিযানে প্রায় ১৬০০(ষোলশত) ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করনের অভিযান চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.