1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে এলপিজি সিলিন্ডার গ্যাস এর বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা শাখার অফিসার মাহমুদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে শানাউল্লাহ ট্রেডার্স, আব্দুল্লাহ ট্রেডার্স দুটি এলপিজি সিলিন্ডার বিক্রির দোকান ও বণিক রুটিঘর নামে একটি বেকারিকে সতর্ক ও আর্থিক জরিমানা করা হয়।
অভিযান শেষে মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, আমরা নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে দুটি সিলিন্ডার বিক্রির দোকান ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে একটি বেকারিকে আর্থিক জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কালে আরো উপস্থিত ছিলেন সিআরবি ঢাকা বিভাগীয় প্রশাসনিক প্রতিনিধি
আব্দুল হান্নান মানিক, নরসিংদী জেলা ডিস্ট্রিক্ট এম্বাসিডর নগেন্দ্র নাথ বণিক,
সিআরবি জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য বৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.