1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর মাধবদী শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৪৫ জন দেখেছেন

 

এম.শরীফ হোসেন : সম্মেলন উপলক্ষ্যে রোববার (৩১শে জুলাই) দুপুরে মাধবদীর শেখেরচরস্থ বাবুর হাট গ্রীনফিল্ড কলেজ এর হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রফেসর মোঃ মারুফ হোসেন’কে সভাপতি এবং প্রফেসর বেলাল আহমেদকে সাধারণ সম্পাদক ও মোঃ সাইফুর রহমান’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাধবদী শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাধবদী শাখার সম্মেলন ২০২২ এ এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির জেলা কমিটির নেতৃবৃন্দ।

বাবুরহাট গ্রীনফিল্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইসমাইল ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ আল আমিন রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে সংগঠনের মাধবদী শাখার আহবায়ক আহসান হাবীব রোমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রথম অধিবেশনে আলোচনার পর্বের শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাধবদী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে
মোঃ লুৎফর রহমান’কে সিনিয়র সহ সভাপতি, মাধবদী থানা প্রেসক্লাব সদস্য এম. শরীফ হোসেন’কে সহ সাধারণ সম্পাদক, মোঃ খাইরুল ইসলাম ফরাজি’কে সাহিত্য সম্পাদক, আইন ছাত্রনেতা মোঃ মেহেদী হাসান চৌধুরী’কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আল মামুন’কে দপ্তর সম্পাদক ও মোঃ আঃ আলীম’কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিকে, সংগঠনের ৩১ সদস্যে কার্যকরী কমিটির পাশাপাশি ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়।
এরা হলেন, জনাব অধ্যক্ষ মোঃ ইসমাইল ভূঞা, জনাব মোস্তফা আজিজুল করিম, জনাব আল আমিন রহমান, জনাব হাজ্বী রোমান এবং জনাবা শাহীদা বেগম।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সাঃ সম্পাদক হাজ্বী রোমান, মাধবদী ডিজিটাল কলেজ এর অধ্যাপক মোহাম্মদ শেখ সাদী, মাধবদী কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ ওয়াইজ উদ্দিন আহমেদ ও মোঃ হাফিজুর রহমান (ভিপি হাফেজ) সহ গণ্যমান্য এবং সূশীল সমাজের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.