1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

  • আপডেট সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ জন দেখেছেন

সুমন পালঃ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কেরাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ১৬সেপ্টেম্বর সোমবার মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ। কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনূর রাশীদ শাহ্ ফকির। অনুষ্ঠানের আহবায়ক ও সহকারী অধ্যাপক তাহমিনা সিদ্দিকী এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক,ছড়াকার ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম খোকন, সমাজ সেবক মাসুম মিয়া, স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য কাদির মোল্লা, সহকারী অধ্যাপক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি আবদুল ওয়াদুদ, সহকারী প্রধান শিক্ষক মিঠুন কুমার সাহা, সিনিয়র শিক্ষক হাসান আলী, সহকারী অধ্যাপক আবু তাহের, সিনিয়র শিক্ষক শেখ মোঃ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক শরীফ মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম ও জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন মহা নবীর জীবন আদর্শ কে অনুসরণ করে আমাদের জীবন চলার পথ সহজ করতে হবে। যাতে আমরা মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তাহলেই আমাদের মানব জীবন স্বার্থক হবে। ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ হাফনাত, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। এতে তিনটি ক্যাটাগরিতে ১৫জন বিজয়ী কে পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.