1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ

  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ জন দেখেছেন

 

সুমন পালঃ
বেসরকারি এনজিও সংস্থা রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নরসিংদীর সদর শাখার আয়োজনে বয়স্কদের জন্য দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ কর্মশালা পাঁচদোনা
কৃষি বিপণন অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কার্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। Improved Income Security though Strengthened Intergenerational Groups for older People in Bangladesh প্রকল্পের আওতায় প্রবীণদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা বিকাশের উদ্দেশ্যে কর্মশালায় সভাপতিত্ব করেন রিক প্রধান শাখার ন্যাশনাল কোর্ডিনেটর তোফাজ্জল হোসেন মঞ্জু। কর্মশালার মূল উদ্দেশ্য উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ। টেইনার ছিলেন আফরোজা খান। গত ৮ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালায় ৩০ জন নবীন ও প্রবীণ অংশ গ্রহণ করেন।
প্রবীণদের ভবিষ্যৎ নিরাপত্তা, আয় নিরাপত্তা, প্রবীনদের অধিকার, আয় মূলক কর্মকান্ডে নিজেকে জড়িত রাখা, শেষ জীবনে নিজেকে সচল রাখা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর সাব ডিষ্ট্রিক কোর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ, মনিটরিটিং ফেসিলেটর(ISIGOP) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি সহ রিক এর বিভিন্ন এলাকার আন্তঃ প্রজন্ম ক্লাবের সদস্যরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.