1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন 

  • আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩১০ জন দেখেছেন

 

সুমন পালঃ

গত ৪ নভেম্বর মঙ্গলবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে পিএফজি’র উদ্যোগে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ এবং ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পিএফজি’র উপদেষ্টা আমিনুর রহমান সরকার দোলন।

 

প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতার কারণ, ধরন, ফলাফল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর আরিফুর রহমান ভূঞা, এমদাদুল হক টিটো, সাইদুর রহমান তসলিম, নার্গিস সুলতানা, ওয়েভ কোঅর্ডিনেটর মাসুদা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং উইম্যান এগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.