1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

মাধবদীর বালাপুরে ৫শতাধিক বছরের পুরাতন মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৭১ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর শ্রী শ্রী চিন চন্ডী মায়ের মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে আজ ১৪এপ্রিল রবিবার। শ্রী শ্রী চিন চন্ডী মন্দির ৫শতাধিক বছরের পুরাতন। আজ এ মন্দিরে ৫১৭তম বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ১লা বৈশাখে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে এ মন্দিরে। মহাউৎসব অনুষ্ঠিত হয় মাঘী পূর্নিমায়। এ মন্দিরে দূর্গা পূজা, কালী পূজা, রাধা কৃষ্ণ পূজা, শিব চতুর্দশী, ভক্ত সেবা সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। ১লা বৈশাখে দিনভর শ্রী শ্রী চিন চন্ডী মায়ের আরাধনা শেষে চন্ডী মায়ের কৃপা লাভের আশায় পশু বলি দেওয়া হয়। পূজা শেষে আগত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.