1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

সংস্কৃতিই মূল্যবোধের অবক্ষয় রোধে ভূমিকা রাখতে পারে।

  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪০৪ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
“মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি” এই শ্লাগানকে সামনে রেখে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মূল্যবোধের অবক্ষয় এবং জঙ্গীবাদ, মাদকাসক্তের বিরুদ্ধে সংস্কৃতি বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক ও জেলা কালচারাল কর্মকর্তা শায়েলা খাতুন।
এসময় বক্তাগণ বলেন, আজ দেশে সুস্থ্য সংষ্কৃতি হারাতে বসেছে।
ভিনদেশী সংস্কৃতির আগ্রাসন আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংশ করে দিচ্ছে প্রায়। যারফলে আজ মানবজাতির মধ্যে প্রকৃত মূল্যবোধের অবক্ষয় ঘটছে।
যেখানে একটি শিশু ঘুম থেকে উঠে দেশীয় কৃষ্টিকালচার নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে আমরা দেখছি ভিনদেশী সংষ্কৃতি নিয়ে সে ব্যস্তা থাকছে।
এই অবস্তা থেকে আমাদের বেরিয়ে আসছে হবে। দেশীয় সংষ্কৃতিকে রক্ষা করতে হবে।
জাগ্রত করতে হবে মূল্যবোধকে। যেখানে মানুষে মানুষে মারামারি, হত্যা, টেটাযুদ্ধ, ভোটযুদ্ধ করে ভোটারের অধিকার হরন করা হয়।
এগুলো কখনো হতোনা যদি তারমধ্যে প্রকৃত মূল্যবোধ থাকতো।
আজ দেশে মাদকাসক্তের সয়লাভ হয়ে গেছে। যেখানে আগে ইয়াবা, গাজা দুষ্প্রাপ্য ছিলো সেখানে আজ হাত বাড়ালেই মেলে এসব মাদকদ্রব্য। এসকল বিষয়গুলো মূল্যবোধ অবক্ষনের অন্যতম কারণ।
আর দেশীয় সংষ্কৃতিই মূল্যবোধ অবক্ষয় রোধে ভূমিকা রাকতে।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।
#
শরীফ ইকবাল রাসেল
নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.