1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রামভিত্তিক অস্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৬ জন দেখেছেন

নরিসংদী প্রতিনিধিঃ
দক্ষ গ্রাম প্রকিরক্ষা বাহিনী গড়ে তোলার লক্ষে দশদিনব্যাপি গ্রামভিত্তিক অস্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শিবপুর উপজেলা সহকারী কমিসনার ( ভুমি) মোঃ শাহরুখ খান প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
আজ বৃহস্পিতবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাপনী ও সনদপত্র্র বিতরণ অনুস্ঠিত হয়।
এসময় প্রশিক্ষনার্থীদের উদ্যেশে আলোচনা করেন সার্কেল এড্যজুটেন্ট মোঃ আমির হামজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাশিহুল গনি স্বপন, শিবপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক আলমগীর চৌধুরী ও শম্পা বেগমসহ আরো অনেকে।
প্রশিক্ষনে সাধারচর ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষনার্থী এতে অংশগ্রহন করে।
প্রশিক্ষনে আলোচকরা বলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এমন একটি স্বেচ্ছাসেবী বাহিনী যারা দেশের প্রতিটি ক্রান্তিকাল থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করে থাকে। এরমধ্যে অন্যতম দেশের সকল নির্বাচন, পুজামন্ডপে দায়িত্ব পালন, করোনায় সচেতনতা বৃদ্ধি ও করোনার টিকা প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই সরকার এই বাহিনীকে দক্ষকরে গড়ে তোলার লক্ষে এই প্রশিক্ষনের আয়োজন করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.