1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামিন চাইতে গিয়ে হত্যা মামলার তিন আসামী আটক

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৬০ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানাধীন নুরালাপুর গ্রামে বিগত ০২/০৪/২০২৫ তারিখ রাত অনুমানিক সাড়ে ১০টায় পূর্ব শত্রুতার জেরধরে মোঃ ছলিমুল্লাহ (৬০) কে মাথায় কোপ মেরে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম করে। আহতের ডাকচিৎকারে উপস্থিত লোকজনের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ০৭/০৪/২০২৫ তারিখ হোম কেয়ার হাসপাতাল কাটাবন হতে এম্বুলেন্স যোগে মুগ্ধা হাসপাতাল নেওয়ার পথে রাত অনুমান ১১টার সময় মৃত্যুবরন করে। পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রুপান্তর করা হয়। মামলার আসামীরা হলো ১। মোঃ রাকিব (৩১), পিতা-আহসান উল্লাহ, ২। এনামুল (৩৩), পিতা- আহসান উল্লাহ, ৩। আহসান উল্লাহ (৬২), পিতা- মৃত আদম আলী, ৪। রাসেদ (২৮), পিতা-আহসান উল্লাহ, ৫। রায়হান (২৬), পিতা- আহসান উল্লাহ, ৬। রাশিদা (৫২), স্বামী- আহসান উল্লাহ, ৭। আখি (২১), পিতা- আহসান উল্লাহ, ৮। নাসরিন বেগম (২৫), স্বামী- মোঃ রাকিব, ৯। কায়েমা (২৮), স্বামী- এনামুল সহ অজ্ঞাতনামা ৭/৮ জন। আসামী ৩নং আহসান উল্লাহ (৬২), ৬নং রাশিদা (৫২), ৭নং আখি (২১) আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। হত্যা মামলার ১নং আসামী এখনো পলাতক রয়েছে। আসামী পলাতক থেকে মামলার বাদীর পরিবারের লোকজনকে নানা রকম ভাবে হুমকি দিচ্ছে। পরিবারটি বর্তমানে আতংকের মধ্যে দিনাতিপাত করছে। হত্যাকান্ডের পর থেকে মাধবদী থানা পুলিশ হত্যার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.