1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

নরসিংদী সদর উপজেলার প্রবাস বন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪৩ জন দেখেছেন

সুমন পালঃ
গত ২৮ আগষ্ট সকাল ১১টায় নরসিংদী সদর এমআরএসসি- ব্র্যাক অফিসে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” প্রবাস বন্ধু ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়
ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে গত ২৮ আগষ্ট ২০২৪ রোজ বুধবার বেলা ১১টায় নরসিংদীর এমআরএসসিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুল হোক, সহ সভাপতি আমানউল্লাহ আমান , সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (সাংবাদিক) ,সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ মেম্বার , তথ্য ও প্রচার সম্পাদক শাহরিয়ার পারভেজ জয়, সম্মানিত সদস্য জাকির হোসেন, অন্যান্য সদস্য গন হলেন দিনা, কুলসুম, জেরিন, শরিফা বেগম মেম্বার, সারা ইসলাম মুক্তা, শাহনাজ,শাকিল আজাদ, ব্র্যাক প্রতিনিধি।
প্রবাস বন্ধু ফোরাম মিটিংটি সঞ্চালনা করেন আনোয়ার হোসেন , এমআরএসসি কো-অর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এবং মোঃ সোহরাব মোল্লা, প্রোগ্রাম অর্গানাইজার, নরসিংদী সদর উপজেলার ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা – ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী এর সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.