1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে ফিলিস্তিনের পক্ষে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩১৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদীর রাইন ওকে মার্কেট মসজিদ চত্ত্বর থেকে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে গাজাবাসীদের পক্ষে ঢাকা সিলেট মহাসড়কে ৭ এপ্রিল সোমবার দুপুর ২ টায় বিক্ষোভ মিছিল করে মাধবদী থানা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মিছিলটি রাইন ওকে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের টাটাপাড়া অংশে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের সভাপতি মাওলানা আশ্রাফ আলী গাজায় ইজরায়িলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন। তিনি জাতিসংঘের কাছে বিচার দাবি করেন। তিনি আরো বলেন মাধবদীতে কোন হোটেল রেস্তোরাঁ বা কোন শপিংমলে ইজারায়িলি পন্য বিক্রি করতে দেয়া হবে না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহ সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ, মাধবদী থানা ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন আশরাফি।মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব ইসলামপুরী, মাধবদী থানা ইসলামী আন্দোলন এর সিনিয়র সহ-সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভুইয়া, সেক্রেটারি মাস্টার আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আরিফুর রহমান, মাধবদী পৌর ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ইউনুস ভুইয়া প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.