1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

গ্রাহক ও বিদ্যুৎ সেবা সচল রেখে নানান বৈষম্য নিরুসনের দাবীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি -১ কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৫৩৩ জন দেখেছেন

ফজলুল হক মিলন :
সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমতির বিগত ৫ দিনের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করে গ্রাহক ও বিদ্যুৎ সেবা সচল রেখে নানান বৈষম্য নিরুসনের দাবীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি -১ কর্মকর্তা কর্মচারীরা গত ৯ মে সকাল থেকে কর্মবিরতি পালন করে আসছে। সকাল ৯ থেকে শুরু হওয়া এ কর্মবিরতি কার্যক্রম দুপুর ১ টায় শেষ হয়। এতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমতি -১ এর আওতাধীন, মাধবদী জোনাল অফিস, ঘোড়াশাল জোনাল অফিস, তালতলী সাব জোনাল অফিসসহ সদরদপ্তরের প্রায় দুইশতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় কর্মবিরতিতে অংশ নেয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায় সারাবছর মাঠে ময়দানে গ্রাহক সেবা প্রদান করে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমতির লোকজন। লাভ নয় লোকসান নয় এ ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমতি স্থাপিত হলেও এর সুফল না পাচ্ছে পল্লী বিদ্যুৎ এর সম্মানিত গ্রাহকগণ না পাচ্ছে সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা। পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ও সেবাপ্রদান কারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমতিগুলোর মাঝে রয়েছে বৈষম্যমূলক বেতন কাঠামোসহ অভিন্ন সার্ভিস কোড।
সুযোগ সুবিধার দিক দিয়ে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড সপ্তাহে শুক্র ও শনিবার ছুটি ভোগ করলেও সেবা প্রদানকারী বিতরী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমতিগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের নিদিষ্ট কোন ছুটি ভোগ করতে পারে না। তাছাড়া পল্লীবিদ্যুতায়ন বোর্ডের একজন সামান্য কর্মচারী ডেপুটি ডিরেক্টর পর্যন্ত প্রমোশন পায়, অথচ মাঠ পর্যায়ে পল্লী বিদ্যুৎ সমতিগুলোর কর্মকর্তা কর্মচারীদের পোস্ট ব্লক করে রাখা হয়েছে।
এতোসব অনিয়ম ও সুবিধাবঞ্চিত মাঠ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ দিন যাবতই সংক্ষুদ্ধ ছিলো। এরই ফলাফলে সারাদেশের ন্যায় নরসিংদী পল্লীবিদ্যুৎ সমতি – ১ অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতি কার্যক্রম পালন করছে।
তাদের দাবী যতোক্ষণ পর্যন্ত সরকার তাদের নায্যদাবী মেনে না নিবে ততোক্ষণ পর্যন্ত তারা সারাদেশের মতো কর্মবিরতি কার্যক্রম পালন করবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.