1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ বড় কর্তাকে ম্যানেজ করতে পারলে নিয়ম ছাড়াই মেলে বিদ্যুৎ সংযোগ। এমনই এক ঘটনা ঘটেছে শ্যামতলী মাটিয়ালকান্দা গ্রামে। গ্রাহক যেখানে ঘর নির্মাণ করে মেশিন এনেও বিদ্যুৎ সংযোগ পায় না, সেখানে নির্মাণ কাজ চলমান অবস্থায় বিদ্যুৎ সংযোগ হয়ে গেল কর্তা বাবুর বদৌলতে। এ বিষয়ে সচেতন মহল নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরাবর অভিযোগ দাখিল করলে বিষয়টি নিয়ে ঘোড়াশাল বিদুৎ অফিসের ডিজিএম মনোয়ার হোসেন ও মাধবদী জোনাল অফিসের এজিএম কম রাশেদুজ্জামান এর সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা সাংবাদিককে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যুৎ সংযোগ পেতে পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়ম রয়েছে তার ব্যতিক্রম যা কিছু আমাদের দৃষ্টিগোচর হয়েছে তা আমরা রিপোর্ট হিসেবে অফিসে প্রেরণ করব। এলাকায় গিয়ে লোকমূখে শোনাযায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রধান কার্যালয়ের পিউছি মোঃ মাঈনুল অনৈতিকভাবে গ্রাহকের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এছাড়াও তিনি আমদিয়া ইউনিয়নের চানগাঁও গ্রামে একটি অটো গ্যারেজে বিদ্যুৎ সংযোগের নামে আর্থিক সুবিধা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে, পিউছি মোঃ মাঈনুল এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের সাথে আমার কোন আর্থিক লেনদেন হয়নি। এ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ অফিসে এসেছি ৪/৫ মাস হলো। আমার বিরুদ্ধে কে বা কারা মিথ্যা অভিযোগ করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.