1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া

মাধবদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৫৩৮ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর সকাল ১০টায় মাধবদী ওপেন কিচেন এন্ড ক্যান্ডল পার্কে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এম.এ রশিদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী মেহবুব ইয়াছিন সৃজন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মারুফ মিয়া, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ শাহ ফকির, পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়, নবধারা মডেল হাই স্কুলের পরিচালক মোঃ জসিম উদ্দিনপ্রমূখ। উল্লেখ্য নরসিংদী জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ১৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.