1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

মাধবদীর আমদিয়ায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৮ জন দেখেছেন

এম. শরীফ হোসেন : মাধবদীর আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।

আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কেককাটার মধ্য দিয়ে বুধবার (২৮শে সেপ্টেম্বর) বাদ মাগরিব মাধবদীর আমদিয়া ইউনিয়নের সেরেন্দা প্রাইম সিটি অফিসে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জান্নাত কামনায় দোয়া পাঠ করেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাব্বির আহমেদ আপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শ্রীকান্ত দাস মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু দাউদ মিয়া, ভিপি মোঃ রিপন মিয়া।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমদিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য আরিফ মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম পিন্টু সহ আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।

আমদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাব্বির আহমেদ আপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শেষে আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের শুভেচ্ছান্তে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের উপলক্ষে কেককাটা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.