1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে প্রভাষক উৎপল সরকারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩৬৫ জন দেখেছেন

 

সুমন পালঃ বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নানামুখী উদ্দোগ গ্রহণ করছে। প্রতি বছরই নিয়োগ দিচ্ছে নতুন শিক্ষক। যাতে করে বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিয়ে ছাত্ররা নতুন ও আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কোন শিক্ষার্থী যাতে লেখাপড়া থেকে ঝড়ে না পড়ে তার জন্য নেওয়া হচ্ছে সময় উপযোগী সিদ্ধান্ত। যা আমরা গত করোনা কালীন সময়ে অটোপাশের মাধ্যমে দেখতে পাই। কিছু বিপদগামী ছাত্র বর্তমান সরকারের উন্নয়ন মূখী কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে
হাজী ইউনুছ আলী কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক উৎপল সরকারকে মারপিট করে হত্যা করে। আজ ২জুলাই শনিবার মাধবদী সতি প্রসন্ন স্কুলের প্রধান ফটকের সামনে হাজী ইউনুছ আলী কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক উৎপল সরকারের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে মাধবদী এস,পি (সতীপ্রসন্ন) ইনস্টিটিউশনের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। উক্ত মানববন্ধনে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিরণ কুমার দেবনাথ। মানববন্ধন থেকে উৎপল সরকারকে হত্যার পেছনে যাদের হাত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানানো হয়।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.