1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেড় ॥ পরিবারের দাবি ছেলে গুলিবিদ্ধ॥ বাবা আহত

  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪৭৭ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার নুরালাপুরে পূর্ব শত্রুতার জেড়ধরে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান পিয়াল (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। আর হামলায় আহত হয়েছেন গুলিবিদ্ধ যুবক পিয়ালের বাবা হারুন মিয়া (হারুন মেম্বার)।
শনিবার (২২ জানুয়ারী) বিকেলে নুরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত হারুন মিয়া জানান, স্থানীয় ঈদগাহ ও কবরস্থান নিয়ে ২০১৭ সালে একই ইউনিয়নের মাটিয়ালকান্দা ও সামতলী গ্রামের মধ্যে একটি সংর্ঘের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে সামতলী গ্রামবাসীর পক্ষে আফজল হোসেন মাটিয়ালকান্দা গ্রামের ১৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে মাটিয়ালকান্দা গ্রামের পক্ষে নুরু মিয়া বাদি হয়ে সামতলী গ্রামের কয়েকজনকে আসামী করেও একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি স্থানীয় নুরালাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ফয়সাল উপস্থিত থেকে দুই গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিষয়টি মিমাংসা করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাটিয়ালকান্দা গ্রামের নজুমুদ্দীন ভূইয়ার ছেলে নাসির উদ্দিন ভূইয়া, একাব্বর ভূইয়া, তার ছেলে সুমন ভূইয়া, সুজন ভূইয়া ও সাদেক ভূইয়ার ছেলে হিমেল ভূইয়াসহ ১০/১৫ জন পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এসময় সুমন ভূইয়ার পিস্তলের গুলিতে ছেলে মেহেদী হাসান পিয়াল (২৫) গুলিবিদ্ধ হয়। হামলায় আহত হন পিয়ালের বাবা হারুন মিয়াও। হামলার পর আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় লোকজন তাদের ধরাধরি করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডা: আশাদ আব্দুল্লাহ খান জানান, এমন একটি ঘটনার দুজন রোগী নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে মেহেদী হাসান পিয়ালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান সদর হাসপাতালে আহতদের সাথে কথা বলে ঘটনার খোজখবর নেন। এঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান ওসি সৈয়দুজ্জামান।
#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.