1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৭ জন দেখেছেন

 

সুমন পালঃ
আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে “অসহনীয় স্বাস্থ্যব্যয়ের সীমাহীন কষ্ট থেকে প্রবীণদের মুক্তি চাই” এ স্লোগানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ১২ ডিসেম্বর পাঁচদোনায়। র‍্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ, আফরোজা খান।
আলোচনায় বক্তারা বলেন, আমরা প্রবীণদের জীবন মান নিয়ে কাজ করছি, প্রবীণরা যাতে শেষ জীবনে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেই লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আপনাদের পাশে সব সময় আছে ও ভবিষ্যতেও থাকবে। প্রবীণদের ভবিষ্যৎ নিরাপত্তা, আয় নিরাপত্তা, প্রবীনদের অধিকার, আয় মূলক কর্মকান্ডে নিজেকে জড়িত রাখা, শেষ জীবনে নিজেকে সচল রাখা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।
আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর সাব ডিষ্ট্রিক কোর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ, মনিটরিটিং ফেসিলেটর(ISIGOP) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি সহ রিক এর বিভিন্ন এলাকার আন্তঃ প্রজন্ম ক্লাবের সদস্যরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.