1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

সমশের জুটমিলে অগ্নকান্ড।।ফায়ার সার্ভিসের সাহায্যে রক্ষা

  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩২৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর শহরতলী চরসুজাপুরে অবস্থিত সমশের জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই অগ্নিকাণ্ডে নরসিংদী ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তার কারনে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কারখানা কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) এম এ ছাত্তার জানান, দুপুর প্রায় ১ টা ৫০ মিনিটে কারখানার ড্রেসিং-ড্রইং সেক্টরে আগুনের সূত্রপাত হলে সাথে সাথে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। পাশাপাশি নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার পর প্রায় এক ঘন্টা চেষ্টার ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনা হয়। এরই মধ্যে কারখানার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানালেন তিনি।
অপর দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান জানান, সমশের জুটমিলে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে দুটি ইউনিয়ন কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘটনার চেস্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও এতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে চাইলে কারখানার কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক কারনেই এই দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া প্রাধমিকভাবে ধারনা করা হচ্ছে এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সঠিকভাবে তদন্ত করলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরুপন করা সম্ভব হবে বলে জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.