1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

পলাশে আগামীকাল থেকে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

  • আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩১৩ জন দেখেছেন

 

নাসিম আজাদ, নিজস্ব প্রতিনিধিঃনরসিংদীর পলাশ উপজেলায় আগামীকাল রবিবার (২০ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে নিন্ম আয়ের মানুষের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হবে। এ উপলক্ষে আজ শনিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এসময় পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পি এ এ সাংবাদিকদের জানান, ঘোড়াশাল পৌর এলাকাসহ অপর ৪ টি ইউনিয়নে ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৮ হাজার ২৫ টি পরিবারকে এ টিসিবির পণ্য দেয়া হবে।

আগামীকাল কাল ২০ মার্চ রবিবার পৌর এলাকার ৫ ও ৬ নং ওয়ার্ডের ১ হাজার ১৩১টি পরিবারের মধ্যে পরিবার পরিচিতি নামের কার্ডের মাধ্যমে ২ কেজি চিনি, ২ কেজি ডাউল ও ২ লিটার তেল দেয়া হবে। স্ব স্ব কার্ডের নামধারী ব্যক্তিরাই এ পণ্য পাবে বলে তিনি জানান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

#
নাসিম আজাদ
১৯.০৩.২০২২
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.