1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপাড়ায় সন্ত্রাসী হামলায় এলোপাতাড়ি কোপে আহত যুবক আইসিইউতে

  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৫ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত মহসীন মিয়া (৩৮) আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার পরিবার। আহত মহসীন চৌয়া গ্রামের মৃত সামসুউদ্দীনের ছেলে এ ঘটনায় মাধবদী থানায় ১১ জন কে আসামী করে এজাহার দায়ের করেন আহত মহসীনের ভাই সুমন। আসামীরা হলেন, চৌয়া গ্রামের শরিফ মিয়া, বনু মিয়া, শান্ত মিয়া, বাদল মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, রাকিবুল, দানিছুর রহমান, ফটিক, আবুল হোসেন, রব মিয়া। এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) পূর্ব শত্রুতার জের ধরে মহসীনের উপর এই সন্ত্রাসী হামলা হয় ঘটনার দিন রাত সাড়ে ৮টার সময় শরিফ মিয়া, বনু মিয়া, শান্ত মিয়া, বাদল মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, রাকিবুল, দানিছুর রহমান, ফটিক, আবুল হোসেন, রব মিয়া সহ অজ্ঞাত নামা ৩/৪ জন বেআইনি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে চৌয়া মানব কল্যান সংগঠনের অফিসে প্রবেশ করে মহসিন (৩৮) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় খোরশেদ(৩০) বাধা দিলে তাকেও রক্তাক্ত জখম করা হয় এবং অন্যান্যদের আহত করা হয়। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় এবং অফিসে থাকা আসবাবপত্র ভাংচুর করে ষাট হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় মহসিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আযাহার অমিত প্রান্ত আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে তিনি সহায়তা করবেন বলে জানান। এদিকে মাধবদী থানা পুলিশের অভিযানে এই মামলার এজাহারভুক্ত আসামী আবুল কালাম গ্রেফতার হয়েছে । এলাকাবাসীর দাবী এমন নৃশংস ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি হোক ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.