1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

জেসিআই ঢাকা ইয়াং ও বিসিপিএ এর যৌথ উদ্যোগে ন্যাশনাল ফটোগ্রাফি সামিটের প্রথম কর্মশালা সম্পন্ন

  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৮৭ জন দেখেছেন

সাম্প্রতিক জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াং ও বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি এসোসিয়েসন (বিসিপিএ)
যৌথ উদ্যোগে ন্যাশনাল ফটোগ্রাফি সামিট ২০২২ প্রথম কর্মশালা সম্পন্ন হয় রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ।

সারাদিন ব্যাপী এই কর্মশালাতে ছিল ফটোগ্রাফির বিষয়ে যাবতীয় আলোচনা। নন্দিত ফটোগ্রাফার এহসানুল সিদ্দিক অরন্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের প্রেসিডেন্ট এস এম মুক্তাদিরুল হক এবং বিসিপিএ এর প্রেসিডেন্ট ফারহান আহমেদ রাফিন।

প্রায় শতাধিক প্রশিক্ষার্থীরা এই কর্মশালাটিতে অংশগ্রহণ করেন এবং কর্মশালাটির শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

ফটোগ্রাফি সামিট ২০২২ মূল পরিকল্পনা ও সমন্বয়ে আছেন জেসিআই ঢাকা ইয়াংয়ের ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান ও বিসিপিএ এর অপারেশন ম্যানেজার মায়িশা তাবাসসুম মমি। অনুষ্ঠানে জেসিআই ঢাকা ইয়াং এবং বিসিপিএ এর প্রেসিডেন্ট, বোর্ড ও সাধারণ সদস্যসহ
আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্তিত ছিলেন।

স্পনসর হিসেবে সান-ড্রিকিং ওয়াটার, চিত্রগল্প, অমনি ডেভেলো, ক্রয়বাজ-অনলাইন শপ, জিন্নাহ ট্রেডার্স, ইভেন্ট মানিয়া, থ্রু দ্যি লেন্সঃ বাংলাদেশ, স্টুডিও১৯, ছবির টঙসহ বেশ ক্লাব পার্টনার হিসেবে বেশ কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব যুক্ত আছে।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের দুই হাজারেরও বেশি সদস্য রয়েছেন।

বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি এসোসিয়েশন (বিসিপিএ) একটি নন প্রফিট ফটোগ্রাফি প্লাটফর্ম যারা স্কুল – কলেজ শিক্ষার্থীদের ফটোগ্রাফি চর্চা এবং উন্নয়নে কাজ করে।

নরসিংদী জেলা প্রতিনিধি

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.