1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

মাধবদীতে শিক্ষকের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

  • আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৪ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বিরামপুর এলাকায় এক শিক্ষককে নির্যাতনের ঘটনা ঘটেছে গত ২১ ডিসেম্বর মঙ্গলবার।
মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ঘটনার দিন বিকেলে মাধবদী এস.পি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল মিয়া টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে মাধবদী বাজারে যাওয়ার সময় এস.পি স্কুলের পিছনের মাঠের দক্ষিণ পাশের রাস্তায় পৌছালে আগে থেকে উৎপেতে থাকা ৪/৫জন সন্ত্রাসী এলোপাথারী কিলঘুষি ও স্ট্যাম্প দিয়ে মেরে ইসমাইল মিয়াকে নীলাফুলা জখম করে।
এমতাবস্থায় জাকির হোসেন ও সেলিম মিয়া জোরপূর্বক টেনে হিছড়ে ইসমাইল মিয়াকে একটি রুমে নিয়ে যায় এবং জাকির হোসেন লোহার কাটাযুক্ত গ্লাফস দিয়ে ইসমাইল মিয়ার ডান চোখে ঘুষি মারলে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়৷ এসময় ইসমাইলের স্ত্রী অভিযোগপত্রে আরো উল্লেখ করেন রিশাদ আমার স্বামীর নগদ ৪৫ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায়। রিশাদ আমাকে ও আমার স্বামীকে চাপাতি দেখিয়ে আইনের আশ্রয় না নিতে ভয় ভীতি দেখায়। স্থানীয়দের সহযোগিতায় আমার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা হলো মধ্য বিরামপুর এলাকার মোঃ কবির এর ছেলে রিশাদ(২৪), মৃত জয়নাল আবেদীন এর ছেলে মোঃ জাকির হোসেন(৪০) ও মোঃ সেলিম মিয়া (৪৮) সহ অজ্ঞাতনামা ৪/৫জন।
উপরোক্ত ঘটনা সম্পর্কে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান মুঠোফোনে জানায় এই বিষয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

##

সুমন পাল
মাধবদী নরসিংদী
০১৮১৮১৭২৬৮৯
তারিখঃ ২২ডিসেম্বর ২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.