1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখ ৬৩ হাজার ৭৮৬ শিশুকে

  • আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে  আসছে ১১ ডিসেম্ভর থেকে ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ সময় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ৮০১ শিশুকে নীল ক্যাপসুল ( ১ লক্ষ আই ইউ) ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ২৫ হাজার ৯৮৫ শিশুকে লাল ক্যাপসুল ( ২ লক্ষ আই ইউ) সহ মোট ৩ লাখ ৬৩ হাজার ৭৮৬ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
নরসিংদী ৬ টি উপজেলার ৯টি পৌরসভা এবং ৭২টি ইউনিয়নের ১৬টি ওয়ার্ডের মোট ১৮১৮টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যস্ত এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে ।
এবিষয়ে গতকাল বুধবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় নরসিংদী সিভিল সার্জন অফিসে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিাত হয়। এ কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদী সিভিল সার্জন ডা.মোঃ নুরুল ইসলাম। এসময় এ বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সঞ্জয় কুমার সাহা। এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবির শাহ,জেলা তথ্য কর্মকর্তা নাসিমা সুলতানা প্রমূখ। এ কর্মশালায় নরসিংদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ গ্রহন করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.