1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

মাধবদীতে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪২৪ জন দেখেছেন

সুমন পালঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা করেছে মাধবদী পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
আজ বুধবার ২৫ আগস্ট দুপুর ২ টায় মাধবদী পৌরসভা ৮নং ওয়ার্ড মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাধবদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মাধবদী পৌরসভার কাউন্সিল গৌতম ঘোষ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আল আজাদ, মাধবদী শহর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল বাতেন ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ বাকির, হাফেজুর রহমান হাফেজ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খোকন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, দ্বীপক সাহা, সাবেক কাউন্সিলর আমেনা বেগম জোসনা, সাবেক কাউন্সিলর শাহানাজ আক্তার প্রমুখ।
এসময় নিহত বঙ্গবন্ধু পরিবারের সকলের আত্নার শান্তি কামনা করে দোয়া ও গণভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

##
সুমন পাল
মাধবদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.