1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক।

  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৫৪৫ জন দেখেছেন

সুমন পাল,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) এর নেতৃত্বে মাধবদী থানা অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান, এসআই নইমুল মোস্তাক, এসআই মোজাফ্ফর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের কোতোয়ালিরচর বিলপাড় নির্মাণাধীন পেট্রোল পাম্পের সিড়ির সামনে থেকে ডাকাতি প্রস্তুতিকালে ব্রাহ্মণ ডৌকাদী গ্রামের নরশ্বরদী গ্রামের মৃত আঃ রহমান ওরফে রব এর ছেলে আবু কালাম ওরফে উজ্জল(৪৭), ডৌকাদী টাকপাড়া গ্রামের মৃত জমির আলীর ছেলে ইউনুছ আলী ওরফে গাছুয়া(৪৭), ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত বাদল মিস্ত্রির ছেলে হালিম ওরফে হাইল্যা (৩১), বগাদি গ্রামের শামসুল হক এর ছেলে মোঃ ইকবাল (২৬), আড়াইহাজার থানার বালিয়া পাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে মগা এর ছেলে জাকির হোসেন (৩০) আটক করে। তাদের বিরোদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি কিরিচ, লোহার সাবুল, ১টি রাম দা, ১টি ছোড়া উদ্ধার করা হয়। মাধবদী থানায় মামলা নং ১৫। আবু কালাম ওরফে উজ্জল এর বিরুদ্ধে ৭টি, ইউনুস আলী ওরফে গাছুয়া এর বিরুদ্ধে ২টি, হালিম ওরফে হাইল্যা এর বিরুদ্ধে ৪টি, জাকির হোসেন এর বিরুদ্ধে ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)এনামুল হক সাগর।

##

মাধবদী নরসিংদী

তারিখঃ ১৮ আগষ্ট ২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.