1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত নরসিংদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত এমন কোনো ব্যাক্তিকে বিএনপির সদস্য করা যাবে না………………………… রুহুল কবির রিজভী। মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূইয়ার গণসংযোগ কাজী সোহরাব আলী ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

মাধবদীতে আদালতের রায়ে জমির দখল হস্তান্তরে বাঁধা বিবাদী পক্ষের

  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী বাসস্টেন্ডে আদালতের রায়ের পর আদালতের অনুমতি সাপেক্ষে বাদীকে জমির দখল হস্তান্তর বুঝিয়ে দিতে আসলে পৈত্রিক সম্পত্তি হিসেবে ভোগ দখল থাকাকারী আনছর আলী গংদের বাঁধার মুখে পরেন প্রশাসন। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বাঁধারমুখে পরে একপর্যায়ে প্রশাসনের লোকজন জমির মালিকানার ডিক্রিপ্রাপ্তদের জমি বুঝিয়ে না দিয়ে চলে যেতে হয়। সরেজমিনে গিয়ে জানা যায় আজ ২৫ জুন বুধবার নরসিংদী সিনিয়র সহকারী জজ আদালতের একটি মামলার (ডিক্রি নং-৬৯৬/২১) রায় বাস্তবায়নের লক্ষে মাধবদী থানাধীন মাধবদী বাসস্ট্যান্ডে পিপাসা সুইটমিট হতে খানদানি বিরানী হাউজ দোকান পর্যন্ত ডিক্রিকৃত সম্পত্তির দখল হস্তান্তর বুঝিয়ে দিতে আসে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাহবুবুর রেজা। বর্তমানে যারা জমিতে দখলে আছেন তাদের ১ ঘন্টার মধ্যে জমি খালি করতে ঢোল পিটিয়ে ঘোষনা দেন প্রশাসন। কিন্তু জমি দখলে থাকাকারীরা জমি ছাড়তে অনিচ্ছা প্রকাশ করলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা। পরে প্রশাসন ডিক্রি বাস্তবায়ন না করেই স্থান ত্যাগ করেন।

ডিক্রির মাধ্যমে জমির মালিক মেনহাজুর রহমান রাজু ভূঞার সূত্রে জানা যায় প্রায় ৫০ বছর পূর্বে নওপাড়া মৌজার একটি জমির পরিপেক্ষিতে আদালত থেকে এই জমিটি মালিকানার রায় পায়। আর সেই রায় যখন প্রশাসন বায়স্তাবায়ন করতে আসে তখন জমি বুঝিয়ে না দিয়ে উল্টো তাদের উপর হামলা করা হয়।

অপর দিকে ভোগ দখলকারী বর্তমান ভূমির মালিকদের সাথে কথা বলে জানা গেছে, এটি তাদের পৈতৃক সম্পত্তি। এই ভূমি খালি করে দেওয়ার বিষয়ে তারা আগে কোন নোটিশ পায়নি। রাজু ভূঁইয়া যে জমির রায় পেয়েছেন, সেটি নওপাড়া মৌজার আওতাভুক্ত, অথচ বর্তমান জমির অবস্থান ছোট গদারচর মৌজায়। এই ভৌগোলিক অসামঞ্জস্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.