1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীতে জমি নিয়ে আনন্দী গ্রামে মারধর

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০৮ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীর মাধবদী থানাধীন আনন্দী গ্রামে সোহেল নামে একজনকে মারধরের ঘটনা ঘটেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে উল্লেখ করে,
মাধবদীর আট পাইকা মৌজায় ২ শতাংশ জমি লিজ নিয়ে ভোগ দখলে থেকে গত ১৯ মার্চ বিকেলে মাটি ভরাটের কাজ করতে গেলে মোমেন মিয়া সোহেলের লিজকৃত জমিতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সোহেল মিয়া গালাগালি করতে নিষেধ করলে মোমেন আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। সোহেল কি করে জমিতে মাটি ভরাট করে তা দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি প্রকাশ্যে প্রাণে মেরে ফেলবে বলে লিখিত অভিযোগে উল্লেখ করে। ঘটনার বিষয়ে অভিযুক্ত মোমেন মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং আমাকে মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেছে। এ ব্যাপারে মাধবদী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.