1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ

  • আপডেট সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩১৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজ সেবক, শিল্পপতি, রাজনীতিবিদ ও সরকারের পক্ষ থেকে সমাজের নিন্মবিত্ত, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বিগত কয়েক বছর যাবত নরসিংদী সদর উপজেলার আলগী কান্দাপাড়া এলাকায় সমাজ সেবক হাজী মোঃ বশির আহমেদ এর উদ্যোগে অত্র এলাকার ১৪টি মাদ্রাসার দেড় শতাধিক কোমলমতি এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, টুপি ও জুতা) প্রদান করা হয়। ঈদ উপলক্ষে এসব শিশুরা উপহার পেয়ে খুবই আনন্দিত। তারা বলেন আমরা খুবই খুশি, আমাদেরকে নতুন পোষাক দিয়েছে। ঈদের দিন আমরা এসব পোষাক পরে ঈদের নামাজে যাব। বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা বলেন, হাজী মোঃ বশির আহমেদ বিগত কয়েক বছর যাবত মাদ্রাসার এতিম ও অসহায় কোরআনের পাখিদের নতুন পোষাক উপহার দিয়ে আসছে। এতে করে এতিম শিশুরা সকলের মতো কিছুটা হলেও ঈদের আনন্দ পালন করতে পারে। হাজী মোঃ বশির আহমেদ বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এসব এতিম ও অসহায় শিশুদের পাশে দাড়ানোর। ঈদের দিন সকলের মতো তারাও যেন আনন্দে দিনটি উদযাপন করতে পারে। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতেও এমন ভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.