1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের তারুন্যের উৎসব

  • আপডেট সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪০৭ জন দেখেছেন

মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের তারুন্যের উৎসব

সুমন পালঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে দুইদিন ব্যাপী তারুন্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে ২২জানুয়ারী বুধবার। উৎসবকে ঘিরে অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শনের জন্য বিভিন্ন স্টল সাজিয়ে বসে। আগত দর্শনার্থীরা তা দেখে মাধবদীর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নেন। তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি শিরীন সুলতানা।মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন আনু। এছাড়াও সমাজ সেবক এহতেশামুল হক মাসুম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মিল্টন কুমার সাহা, সিনিয়র শিক্ষক হাসান আলী মিয়া, সহকারী অধ্যাপক নিগার সুলতানা খানম, শামীমা জাহান, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসবকে ঘিরে দেশাত্মবোধক সঙ্গীত, দলীয় নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.