1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

  • আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮৫ জন দেখেছেন

 

সুমন পালঃ
ঢাকা- সিলেট মহাসড়কে ট্রাক চাপায় পথচারী নিহতের ঘটনা ঘটেছে। ৩০মার্চ সোমবার দুপুর পনে তিনটায় সময় মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত রোকেয়া বেগম একই জেলার বেলাব থানার চর বেলাবো গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচদোনা মোড় এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মহিলা। দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করে। কাভার্ড ভ্যান নাম্বার ঢাকা মেট্টো ট ১১-৬৩৮২ যা এ্যাডভান্সড ফিড গুড়ো দুধ কোম্পানির। ইটাখোলা হাইওয়ে পুলিশ দূর্ঘটনায় নিহত মহিলার মৃত দেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। ইটাখোলা হাইওয়ে পুলিশ কর্তৃক জানাযায় দূর্ঘনায় নিহতের বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.