1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা

  • আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদীর চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রার্থীতা ঘোষণা করা হয় সমাজসেবক, তরুণ উদ্যোক্তা ও যুব নেতা আজিজুল ইসলামকে।

ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণায় তিনি চরদিঘলদী ইউনিয়নকে একটি শিক্ষাবান্ধব, নিরাপদ, উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। আঞ্চলিক দলাদলি ও বিভেদ বন্ধ করে জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

“আসুন, একসাথে গড়ি ভবিষ্যতের চরদিঘলদী” এই স্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন কামনা করছেন।

আজিজুল ইসলাম চরদিঘলদী ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম এর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ভোটারদের সুখ-দুঃখে পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে আলোচনায় এসেছেন।

চরদিঘলদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, একটি সুন্দর, আধুনিক ও উন্নয়নশীল ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.