1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

চৈতাব পেপার মিলের রংমিস্ত্রিত নিষ্কাশিত পানিতে সয়লাব দুটি গ্রাম। মিল কর্তৃপক্ষের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা।

  • আপডেট সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৬১ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৈতাবস্থ মাস্টার সিমেক্স লি: পেপার মিলের রং ও কেমিক্যাল মিশ্রিত পানিতে সয়লাব সর্পনিগৈর ও চৈতাব গ্রাম। একটু বৃষ্টি হলেই পাকারাস্তায় জমে থাকে ময়লা ও কেমিক্যাল মিশ্রিত হাঁটু পানি। এতে ভোগান্তির শিকার হচ্ছে অত্র এলাকার স্কুল মাদ্রাসা কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ এলাকার শত শত জনসাধারণ। মিল কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার করে এ দূষিত পানি গ্রামের ভিতর ছেড়ে দিচ্ছে। এলাকার মানুষ পুলিশের ভয়ে মিলের বিরুদ্ধে কিছুই বলতে সাহস পায় না। সামান্য কোন ঘটনা ঘটলেই মিল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে পুলিশ দিয়ে হয়রানীর ঘটনা ইতিপূর্বেও ঘটেছে এ কারণে এলাকার মানুষ মিলের বিষয়ে কিছুই বলতে সাহস পায়না। চৈতাবতে গড়ে ওঠা মাস্টার সিমেক্স লি: এর নিজস্ব জায়গা না থাকায় রং কেমিক্যাল মিশ্রিত পানি কোন প্রকার রক্ষণাবেক্ষণ না করে তাদের ইচ্ছে মতো বাসা বাড়ির পানির পাইপের সাথে জোরপূর্বক সংযোগ দিয়ে গ্রামের মধ্য ছেড়ে দিয়েছে, যাহা খুবই ন্যাক্কারজনক বলে দাবি করছেন এলাকাবাসী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, তারা অতি শীঘ্রই মিল কর্তৃপক্ষের ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষদের হয়রানি সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত গণপিটিশন দায়ের করে মিলের পানি বন্ধ করার জন্য ব্যাবস্থা নিবেন।
এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.