1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাহাবুবুল হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩১৩ জন দেখেছেন

সুমন পালঃ
মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা অনতি বিলম্বে হত্যায় জড়িত আসামীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান,বক্তারা প্রতিবাদ সভায় আরো বলেন আাগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার না করা হলে জনগন আইন হাতে তুলেনিতে বাধ্য হবেন । বুধবার ৫ জুন বিকেলে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনা মাইক্রোগ্রীন সিটি মার্কেট মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্বা ও আওয়ামীলীগ নেতা পবিত্র রঞ্জন দাস মহাদেব সহ জেলা, থানা,ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামীলীগ নেতাকর্মী সহ শত শত জনতা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে গত মঙ্গলবার (২৮ মে) রাত সারে ১১ টায় মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহের সামনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মাহবুবকে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে গত (৩০ মে) মাধবদী থানায় ২২ জনের নাম উল্লেখ সহ মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমানকে প্রধান আসামী করে আরো অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় হত্যা মামলার ২ নম্বর আসামী রাসেল মাহমুদ (৪৫)কে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.