1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে বোর্ড মিলের বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের অভিযোগ

  • আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নে “মাসুম বোর্ডমিল” নামে অবৈধ একটি শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ায় স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। সম্প্রতি শেখ শহীদুল্লাহ নামে এক ভুক্তভোগী ভগীরথপুর এলাকায় অবস্থিত কারখানাটি কর্তৃক পরিবেশ দুষণের হাত থেকে প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরসহ নরসিংদী জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর প্রাইমারী স্কুলের উল্টোদিকে অবস্থিত ”মাসুম বোর্ড মিলস” নামের ফ্যাক্টরীটি সরকারী অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবৎ মালিকপক্ষ পরিচালনা করে আসছেন। এতে ইটিপি প্লান চালু না থাকায় ফ্যাক্টরীর কেমিক্যাল ও বর্জ্য মিশ্রিত পানি সরাসরি পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে ফেলা হচ্ছে। অন্যদিকে ফ্যাক্টরীর বয়লার চালাতে অবাধে গাছপালা পুড়িয়ে সাবাড় করছে। এতে করে একদিকে যেমন বিষাক্ত বর্জ্যে দুষিত হচ্ছে নদের পানি, অন্যদিকে কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে স্থানীয় পরিবেশ। ফ্যক্টরীর কালো ধোঁয়ায় প্রায়ই অন্ধকার হয়ে যায় আশপাশের এলাকা, এছাড়াও প্রায়ই ছা্ই উড়ে গিয়ে পড়ে আশপাশের বাড়িঘরে। এতে স্থানীয় লোকজন বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হলেও ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেনা।
অভিযোগকারী শহিদুল্লাহ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। বর্তমান সরকার একদিকে পাছ লাগানোতে সাধারণ মানুষকে উৎসাহ যোগাচ্ছে অন্যদিকে একটি মহল গাছপালা নিধনে মেতে উঠেছে। আর সেসব গাছপালা অবাধে পোড়ানো হচ্ছে ফ্যাক্টরীতে। তিনি আরো জানান, উলেখিত মাসুম বোর্ডমিলে প্রতিদিন প্রায় ২০টন কাঠ পোড়ানো হচ্ছে। এতে একদিকে যেমন প্রতিনিয়ত গাছপালা কমে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে তেমন কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। এ অবস্থা চলতে থাকলে ফ্যাক্টরীটির আশপাশের লোকজনসহ স্কুলের বাচ্চাদের শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে বলেও জানান তিনি।
এব্যাপারে জানতে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

#মনিরুজ্জামান
নরসিংদী
০১৭১১৪৫৫৩৭৩
২৯-১০-২৩

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.