1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

২০ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে জাতীয় পার্টি

  • আপডেট সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৭৩ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৫ টি ওয়ার্ডে প্রায় ২০ হাজার ফলজ, ভেষজ ও ওষুধি গাছের চারা বিতরণ ও রোপনের উদ্যোগ নিয়েছে উপজেলা জাতীয় পার্টি।
আজ রোববার সকালে চরনগরদী বাজারে দলীয় কার্যালয়ের মানুষের মাঝে চারা বিতরনের মাধ্যমে এর উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী-২ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী এ.এন.এম রফিকুল আলম সেলিম।
এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি ওমর ফারুক, পলাশ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব এড. সারোয়ার হোসেন মোল্লা প্রমূখ।
পরে প্রধান অতিথি সেলিম জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনের সড়কের দু’পাশে বৃক্ষরোপণ করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
#
শরীফ ইকবাল রাসেল
নরসিংদী
30.07.23

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.