1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবদী থানা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬৩ জন দেখেছেন

 

সুমন পালঃ রাজশাহী জেলা বিএনপি-র আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সেমবার বিকেল ৫টায় পাঁচদোনা মোড়ে মাধবদী থানা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্নআহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান ভূইয়া, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, পাইকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান সোহাগ, মাধবদী শহর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মিনহাজুর রহমান মিনহাজ সহ বিভিন্ন ইউনিয়ন এর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। ঢাকা সিলেট মহাসড়কের ঐতিহ্যবাহী পাঁচদোনা মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার হয়ে পাঁচদোনা ডাঙ্গা সড়কের সমূখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.