1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘোড়াশালে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-সৈয়দ জাবেদ হোসন

  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৫৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন বলেছেন, ২১ আগষ্ট বোমা মেরে নেতৃবৃন্দকে হত্যা করে দেশকে নেতৃত্বশূণ্য করতে চেয়েছিল একটি চক্র। সেই বর্বরোচিত বোমা হামলায় অপুরনীয় হয়। যা কোনদিন পুরন করা সম্ভব নয়। আজও সেই দিনের ষড়যন্ত্রকারীরা আওয়ামীলীগের ভেতরে প্রবেশ করে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছে। তাই আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের জাল নষ্ট করে দেবো। এই দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এমন সময় সেই রাজাকার বাহিনীর সদস্যরা পুণরায় মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের নামে বিভিন্ন গুজব ছড়ানোর চেষ্টা করছে। তাই আমরা আজ ঐক্যবদদ্ধ হয়ে তাদের রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনেও দলকে ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতিকের পক্ষে কাজ করে যাবো।
তিনি রোববার বিকেলে ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরীফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম শফি, বঙ্গবন্ধু পরিষদ পলাশ উপজেলা শাখার সভাপতি দীনেশ চন্দ্র দাস, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আমীর হোসেন ভুইয়া, বর্তমান সভাপতি আমিনুল হক ভুইয়া, পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা ও পৌর ওলামালীগের সভাপতি মতিউর রহমান সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্টে বোমা হামলায় নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.