1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীর বালাপুরে তালের ভরা খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ৬

  • আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৭১ জন দেখেছেন

সুমন পাল ঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বালাপুর দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে গত ১৪ আগষ্ট রবিবার রাতে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় আসমা বেগম মন মোহন সাহার ডাইংয়ে কাজ করে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সেখান থেকে ময়দা নিয়ে আসে, বাড়িতে এসে সেই ময়দা দিয়ে তালের ভরা বানিয়ে আবু সুফিয়ান সহ ৬জনকে খাওয়ালে সকলে অসুস্থ হয়ে পড়ে। তখন তাদেরকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আবু সুফিয়ানের অবস্থা আশংকাজনক দেখে তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢামেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবু সুফিয়ানের মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহতরা হলো ইব্রাহিম ভূইয়ার স্ত্রী আসমা(৪০), মৃত আমির হোসেন ভূইয়ার ছেলে নতুন ভূইয়া(৫৫), নতুন ভূইয়ার মেয়ে রাবেয়া(১০), কামাল ভূইয়ার মেয়ে ফাহিমা(১৭), ছেলে ফাহাদ ভূইয়া(৮), চাহাদ ভূইয়া(৬)। অসুস্থ ৬জনের মধ্যে ২জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছে বাকিরা ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছে।
##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.