1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে মাদ্রাসার পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে নিহত-২,আহত-১

  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৪৪৫ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদীতে মাদ্রাসার পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে ২ জন নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুন) বিকেল সোয়া তিনটার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন নূরালাপুর ইউনিয়নের গদাইরচর আছিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদীর বাসাইল এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে স্যানিটারি মিস্ত্রি জাহিদ(৩২) ও উত্তর সাটির পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রং মিস্ত্রী বায়েজিদ (২২)। এঘটনায় মাধবদীর গদাইরচর এলাকার কাউছার মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শী আনিছ (১৬)কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ১ মে নরসিংদী সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্যানিটারী কন্ট্রাক্টর ও প্রত্যক্ষদর্শী রণি হাসান জানান,মিস্ত্রিরা মাদ্রাসার পূর্ব পাশের দেয়ালে রং করার সময় তাদের কাজ করার একটি যন্ত্র মাদ্রাসার পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে যায়। পরে স্যানিটারি মিস্ত্রী জাহিদ তা তুলতে বাঁশ দিয়ে ট্যাংকির ভিতরে নামেন। তিনি সেখানে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে।তাকে উদ্ধার করতে বায়েজিদ ট্যাংকিতে নামেন পরে তাকে উদ্ধার করতে প্রত্যক্ষদর্শী আনিছ ভেতরে নেমে সেও ফিরে আসে নি। পরে তাদের উদ্ধার করতে অন্যরা নামতে চাইলে আমি তাদের নিষেধ করে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে বিকেল ৪ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন,আমরা খবর শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করি। উদ্ধারকৃতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে পৌঁছার আগেই মারা যায়। উদ্ধার হওয়া আনিছের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মূলত বিষাক্ত গ্যাসের কারণে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছি। সেখানে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে ও জানান তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.