1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

  • আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৫৪ জন দেখেছেন
মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ
আজ সোমবার ( ২১ মার্চ) সকাল ১২টায় মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আবদুল্লাহ বাজার ইটাখোলা মাঠে। মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ডা.এনামুল হক শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। উদ্বোধক মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর আওয়ামী সভাপতি ও সাবেক মেয়র, মোঃ কামরুজ্জামান, নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র আমজাদ হোসেন বাচ্চু। প্রধান বক্তা, বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব সহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে, মাধবদী থানার আহবায়ক সিরাজুল ইসলাম চেয়ারম্যান তিন বছর মেয়াদি কমিটিতে আতাউর রহমান রানা কে সভাপতি এবং রাসেল মাহমুদ কে সাধারণ সম্পাদক হিসেবে কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সভাপতি আতাউর রহমান রানা বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে দলকে সুসংগঠিত করবো। উল্লেখ্য যে, এবার সভাপতি পদে সাত জন এবং সাধারণ সম্পাদক পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করে।
Seen by ডাঃ আলাল at 5:57 PM

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.