1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীর খিলগাঁওয়ে ফাঁস লটকে শিশুর মৃত্যু

  • আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিলগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে আজ ২০ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায়। সংবাদপেয়ে ঘটনাস্থলে গিয়ে জানাযায় নিহত রিফাত(১২) তার নানার বাড়িতে মা ও ভাই বোনের সাথে বসবাস করত। নিহতের মা নাদিরা জানায়, মাঠে কাজ করে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে রিফাতকে ঝুলতে দেখে। তখন সে ডাকচিৎকার করে দরজা খুলে গলায় ফাঁস লাগানো গামছা কেটে তাকে নামিয়ে হসপিটাল নেয়ার পথে তার মৃত্যু হয়। রিফাত তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিল।
এ বিষয়ে এলাকার লোকজন বলেন, ছেলেটি খুবই ভালো ছিল যে যখন যা বলত সে তার কাজই করে দিতো। সে একটু চুপচাপ স্বভাবের ছিল। রিফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রিফাতের পিতা মৃত মিলন। লোকমুখে শোনাযায় রিফাতের পিতাও ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। মাধবদী থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

##
সুমন পাল
মাধবদী নরসিংদী
০১৮১৮১৭২৬৮৯

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.