1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীতে ক্যামিকেল গোডাউনে আগুন

  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৫৫ জন দেখেছেন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটাপাড়ায় সঞ্জয় কুমার সাহার মালিকানাধীন এস.এস ক্যামিকেলের গোডাউনে ২৩ আগস্ট ভোর ৪টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই ছড়িয়ে পরে আগুন। আগুন দেখে আশপাশের লোকজন নিভানোর চেষ্টা চালায়। পরে আগুনের ভয়াবহতা দেখে মাধবদী ফায়ার সার্ভিসে খবর দেয়। কিছুক্ষনের মধ্যেই মাধবদীর ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে। ততক্ষণে আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পরে। আশপাশে কোনো জলাশয় না থাকায় পাশের একটি ফ্যাক্টরীর রিজার্ভ ট্যাংকি থেকে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ততক্ষণে পুরে ছাই হয়ে যায় পুরো গোডাউনটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় মালিকপক্ষ উপস্থিত না থাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাফি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি পরে নরসিংদীর ফায়ার সার্ভিসকে খবর দেই এবং উভয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সচেষ্ট হই। ক্ষয়ক্ষতি কি পরিমাণের হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.